সবুজ প্রান্ত
৫ অগাস্ট ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে কাঁচা রাস্তায় নাকাল জনজীবন, ইট সলিংয়ের দাবি এলাকাবাসীর

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী খোজার পাড়া থেকে মাধবপুর পর্যন্ত সংযোগ রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে কাদা-পানিতে নাকাল হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাস্তাটির কিছু অংশে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৩০০ ফুট ইট সলিংয়ের কাজ সম্পন্ন হলেও বাকিটা রয়ে গেছে উন্নয়নবঞ্চিত। বৃষ্টির সময় কাদার স্তর হাঁটু পর্যন্ত উঠে যায়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুলগামী শিশু ও বয়স্করা।

একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “আমরা উন্নয়নের জন্য অনুরোধ করছি না, বরং ন্যূনতম চলাচলের মানবিক পরিবেশ ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছি।”

তাদের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

ভুক্তভোগীরা দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের বিশ্বাস, একটি টেকসই রাস্তা শুধু চলাচলের সুবিধা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।