সবুজ প্রান্ত
২১ অগাস্ট ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যের ডাক দিয়ে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন




বিশ্বনাথ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে র‍্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রবাসী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।




উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নুরজ্জামানের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রভেল।




বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় এ নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, একটি মহল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের এসব অপচেষ্টা মোকাবেলায় সতর্ক থেকে দলের প্রতি আস্থা ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান নেতারা।

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।