সবুজ প্রান্ত
৫ জুন ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন

আবু হানিফ নায়িম সভাপতি, খলিলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

জকিগঞ্জ প্রতিনিধি  :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পূর্ব জেলা শাখার অধীনস্থ জকিগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান গত ৪ জুন বুধবার, বিকাল ৩টায় জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি হোসাইন আহমদ। তিনি নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আহমদ আল মনজুর ও মুহাম্মাদ জায়দুর রহমান, সহ-প্রচার সম্পাদক আলিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক তানভীর আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক উবায়দুল হক ওমি, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছাদিকুর রহমান, জেলা সদস্য সাদিক আহমদ এবং জকিগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আবু হানিফ মো. নায়িম-কে সভাপতি, মো. খলিলুর রহমান-কে সাধারণ সম্পাদক এবং আহমাদুল হক-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—
সহ-সভাপতি: জুবের আহমদ সহ-সাধারণ সম্পাদক: রিয়াদুর রহমান চৌধুরী, খাইরুল ইসলাম চৌধুরী সহ-সাংগঠনিক সম্পাদক: মিনহাজুল ইসলাম, মো. হিফজুর রহমান প্রচার সম্পাদক: মোফাজ্জল আহমদ সহ-প্রচার সম্পাদক: কামাল আহমদ, শাকির আহমদ, মাজহারুল ইসলাম চৌধুরী অর্থ সম্পাদক: সাদিকুল ইসলাম তুহিন অফিস সম্পাদক: আব্দুল হামিদ সহ-অফিস সম্পাদক: রেহান আহমদ, আফজল হোসেন, হাসান আহমদ প্রশিক্ষণ সম্পাদক: মাহফুজুর রহমান সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাজেদ আহমদ, আমজাদ হাসান শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মো. খলিলুর রহমান সাদি সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: আল মাহবুব, ফখরুল ইসলাম, আরাফাত হোসাইন, মাহবুবে এলাহী তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সাইফুর রহমান সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক: কামরুল ইসলাম, ইমাদ উদ্দিন সদস্যবৃন্দ: মিজান আহমদ, আব্দুল আউয়াল, আবুল কাশেম, আবু সুফিয়ান, তালহা উজ্জামান, আব্দুস সামাদ, মাহমুদুর রহমান, জাহিদ হাসান মিলন, রায়হান আহমদ, আব্দুছ ছামাদ রিপন, রিফাতুল ইসলাম, রেজাউজ্জামান শাহী, রেজাউল ইসলাম, মারুফ আহমদ, ইয়াহইয়া আহমদ, মামুন আহমদ, মাহিন আহমদ, মিজান আহমদ, সাব্বির আহমদ, আলী আকবর ইপন ও ফজলে রাব্বি রুমন।
অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর পথচলায় তালামীযে ইসলামিয়ার কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।