সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের বাসিন্দা ফারুক আহমদ এবং একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মোহাম্মদ এই দুর্ঘটনায় নিহত হন।
কাতারে বসবাসরত প্রবাসী রাইহান আহমদ জানান, ফারুক আহমদ ও মোহাম্মদ কাতারে একটি মেসে থাকতেন। সকালে তারা কর্মস্থলে যাওয়ার পথে সানাইয়া এলাকায় তাদের বহনকারী গাড়িটি একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় আরও কয়েকজন প্রবাসী আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ফারুক আহমদ ও মোহাম্মদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।