সবুজ প্রান্ত
২১ সেপ্টেম্বর ২০২৪, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ে লন্ডভন্ড জকিগঞ্জ : ব্যাপক ক্ষয়ক্ষতি

কয়েকদিন থেকে প্রচন্ড তাপদাহের পর অবশেষে আজ দুপুর ২ টার দিকে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছিল জকিগঞ্জবাসী। কিন্তু বৃষ্টির সাথে প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় পুরো জকিগঞ্জ, দেখা দেয় ব্যাপক ক্ষয়ক্ষতি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আছে পুরো উপজেলা।
আধাঘন্টার মতো স্থায়ী হওয়া বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জকিগঞ্জ উপজেলায়। উপড়ে গেছে বিদ্যুতের খুটি, ভেঙ্গে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পুরো উপজেলা।
শনিবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জানা যায় ঘুর্ণিঝড়ের ফলে উপজেলায় প্রায় শতাধিক গাছ উপড়ে গেছে এবং আনুমানিক ২০টির মত টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ জকিগঞ্জ জোনাল অফিসের এজিএম আবুল ফজল জানান, পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। গাছ পড়ে বিভিন্ন স্থানের মেইন লাইনসহ অন্যান্য তার ছিড়ে গেছে, এছাড়া অনেক বৈদ্যুতিক খুঁটি উল্টে পড়েছে।
তিনি আরও জানান, জকিগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এখন পর্যন্ত অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন এলাকায় কাজ করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় ৬ টি খুঁটি উল্টে যাওয়ার তথ্য পাওয়া গেছে। রাতে বিদ্যুৎ আসার কোনো সুযোগ নেই। আগামীকাল সদরদপ্তর থেকে আমাদের সহায়তার জন্য ৩টি ডিম আসবে। কখন বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১০

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১১

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১২

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৩

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৪

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৫

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৬

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৭

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৮

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৯

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।