সবুজ প্রান্ত
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে এডভোকেসী সভা অনুষ্ঠিত

জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধের লক্ষে পৌর প্রশাসক ও কাউন্সিলরদের সাথে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও মা-মনি মহিলা উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর দুপুরে জকিগঞ্জ পৌরসভার প্রশাসক অর্ণব দত্তের সভাপতিত্বে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।
যুব সংগঠক ময়নুল হকের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। আলোচনায় অংশগ্রহয় করেন জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন রিপন, এসডিএসের সভাপতি অপূর্ব পাল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।
সভায় এসডিএস নেতৃবৃন্দ অসংক্রামক রোগ কমিয়ে আনতে পুরাতন লঞ্চঘাটের পশ্চিম পাশে ওয়াকওয়ে নির্মাণ, জকিগঞ্জ শিশু পার্কের পরিবেশ ব্যবহার উপযোগী করা, পৌর এলাকায় শিশুদের খেলাধুলার সুবিধার্থে একটি মিনি স্টেডিয়াম নির্মান, কেছরী জামে মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, এমএ হক চত্ত্বর থেকে স্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড স্থানান্তর ও জকিগঞ্জ বাজারের ফুটপাত সমুহ দখলমুক্ত করা সহ বিভিন্ন সুপারিশ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা, ওজন এবং অপুষ্টি এ সবই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, সিওপিডি, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ।
বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭%-এর কারণ অসংক্রামক রোগজনিত রোগ। অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের অভ্যাস, তাজা শাক-সবজি-ফল-মূল কম খাওয়া, শরীরচর্চা, ব্যায়াম বা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মাদক সেবন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার, পরিবেশ দূষণ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ। নাগরিকদের সুস্থ রাখতে এবং অসংক্রামক রোগ কমিয়ে আনতে পেশকৃত সুপারিশসমুহ মূল্যায়ন করতে এসডিএসের পক্ষ থেকে অনুরোদ জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

ভুটানে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল সিলেট

১০

বিছনাকান্ধি পাথর সরবরাহকারী সমিতির সভাপতি পদে আব্দুল কাদির সুমন বিজয়ী

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন সুনামগঞ্জের মাহবুবুর রহমান

১২

তাহিরপুরে ৮ বছরের এতিম শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ

১৩

জকিগঞ্জে নাজাত ফাউন্ডেশন কর্তৃক দারুল কিরাতের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান

১৪

​সান মারিনোকে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

১৫

ইতিহাস বলছে ২০২৬ বিশ্বকাপ জিতবে না আর্জেন্টিনা! কিন্তু কেন?

১৬

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

১৭

FIFA World Cup 2026 Schedule Revealed

১৮

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

১৯

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।