সবুজ প্রান্ত
৯ অগাস্ট ২০২৪, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। গতকাল (০৮ আগষ্ট) বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গনে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় নেতাকর্মীরা বাড়িঘর ও মন্দিরের নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এলাকাবাসী এবং নেতাকর্মীদের তাদের সবরকম সহযোগিতায় পাশে থাকার নির্দেশ প্রদান করেন।
ইকবাল আহমদ তাপাদার বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আপনারা আমাদের ভাই। আমরা আপনাদের সাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আপনাদের সুখে দুঃখে পাশে থাকা ও নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম লিটন, সিলেট মহানগর কৃষকদল নেতা আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১০

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১১

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১২

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৩

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৪

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৬

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৭

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৮

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৯

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।