সবুজ প্রান্ত
৭ অগাস্ট ২০২৪, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক বদরুল হক খছরু আর নেই : জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক

জাতীয় দৈনিক ইনকিলাবের দীর্ঘদিনের উপজেলা সংবাদদাতা, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাবেক সভাপতি সাংবাদিক বদরুল হক খছরু মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটের সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন। বুধবার বেলা ২ টার সময় জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে মরহুমের ১ম জানাযা ও বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় ঈদগাহ বাজার হাইস্কুল মাঠে জানাযা শেষে খলাছড়ার নওয়াবাড়ী গ্রামের বাড়ীতে দাফন করা হবে।

ব্যক্তি জীবনে তিনি একজন সজ্জন ও পরোপকারী মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক বদরুল হক খসরু দৈনিক ইনকিলাব পত্রিকায় বহু বছর সুনামের সাথে উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি স্থানীয় দৈনিক সিলেটের ডাক পত্রিকায় দীর্ঘকাল নিজস্ব সংবাদদাতা কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। সুদীর্ঘকাল জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উদযাপন কমিটি জকিগঞ্জের সভাপতি, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহ বহু সামাজিক দায়িত্ব পালন করেছেন।
এদিকে প্রথিতযশা সাংবাদিক বদরুল হক খসরুর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দায়িত্বশীল সাংবাদিকেরা। এক শোকবার্তায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক উল্লেখ করেন, সাংবাদিক বদরুল হক খসরু ছিলেন জকিগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জল নক্ষত্র। একজন নির্ভেজাল ও পরোপকারী সজ্জন সাংবাদিকের ইন্তেকালে আমরা শোকাহত। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।