সবুজ প্রান্ত
২৪ অগাস্ট ২০২৪, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ আসর থেকে বাবুরবাজার আল-মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার। 
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমদ মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক।
বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার রশীদ বাবু, সুলতানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশীদ রিপন, বারহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদ আহমদ চৌধুরী, বারঠাকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আহমদ, কসকনকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুমেল আহমদ, যুবদল নেতা জামিল আহমদ লস্কর প্রমুখ।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি খুনের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে ফাঁসি কার্যকর করা ও সকল গুম, খুন এবং লুটপাটের বিচারের আহবান জানান।

অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা ও অতিথিদের মধ্যে শিরনীর ব্যবস্থা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।