সবুজ প্রান্ত
২৯ জুলাই ২০২৪, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে দোকান ভাংচুর ও লুটপাট, উপজেলা ঘিরে চাঞ্চল্য

গোলাপগঞ্জ প্রতিনিধি : 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে সরকার বিরোধী দমন অভিযানের নামে একটি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুলাই ২০২৪) বিকেল বেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের তত্ত্বাবধানে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর বাজারে অবস্থিত ‘হামিদ এন্টারপ্রাইজ’ নামক দোকানে হঠাৎ হামলা চালিয়ে ভাংচুর ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় একদল ব্যক্তি। 
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে আব্দুস সামাদের পিতা ইউনিয়ন জামাতের নেতা গেদন মিয়া বলেন, ঘটনা সত্য তবে আমার ছেলের সাথে আমাদের সম্পর্ক নাই। তার কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের সংশ্লিষ্টতাও নাই এবং এর দায়ভার আমি কিংবা আমার পরিবার নিবে না। 
এ প্রসঙ্গে হাফিজ হামিদ হোসাইনের বড় ভাই আবুল হাসনাত বলেন, “এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলা। পারিবারিক শত্রুতার জের ধরে এই লুটপাট চালানো হয়েছে। আমার ভাই হামিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সে গত এক বছর ধরে লন্ডনে অবস্থান করছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।” 
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।