সবুজ প্রান্ত
১৭ জানুয়ারী ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে বই পড়া উৎসব উদ্বোধন

আলোকিত মানুষ হতে হলে ভালো মানের বই পড়তে হবে : বইপড়া উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ইনোভেটর বই পড়া ও প্রতিযোগীতার বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দাররের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আফসানা তাসলিম, উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, ইছামতি কামিল মাদরাসা’র ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ আজির উদ্দিন, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি মোঃ কুতুবউদ্দিন,  জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  এম এ জি বাবর, ইছামতি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি মুনশি আলিম, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক বাবু হরিপদ দত্ত, মৌলভি ছাইরআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ, স্বাগত বক্তব্য রাখেন জনাব আনোয়ার হোসেন খান প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বই পড়ার অভ্যাস গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিভিন্ন শ্রেণীর পাঠক গড়ে তুলতে শিক্ষিত সমাজের প্রতি আহবান জানান। বইপড়ার অভ্যাস গঠনের পূর্বশর্ত হচ্ছে ভালাে বইয়ের সমারােহ।
বক্তাগণ বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাঁরা, তাঁরা বেশি বেশি বই পড়তেন। আলোকিত মানুষ গড়ে তুলতে হলে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের বই বেশি বেশি পড়তে হবে, তাঁদের বই সঙ্গে রাখতে হবে। একদিন তোমাদের আলোতে আলোকিত হবে সমাজ, আলোকিত হবে দেশ। আমরা যদি মানুষে মানুষে জোড়া লাগাতে পারি, দেশটা একদিন জোড়া লেগে যাবে।’
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি জকিগঞ্জ গার্লস স্কুলের অডিটোরিয়ামে বইপড়ার উপর ২টি গ্রুপে (ক ও খ)  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  সেখানে  ১শ জন শিক্ষার্থী থেকে প্রতি গ্রুপ থেকে ৩ জন করে প্রতিযোগীকে  পুরস্কার প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১০

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১২

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৩

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৪

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৫

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৬

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৯

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।