সবুজ প্রান্ত
৩ সেপ্টেম্বর ২০১৯, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আমদানী-রপ্তানি বন্ধ : কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
আট মাস থেকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে মালামাল আমদানী-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় গত ৮ মাসে সরকার প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে। বেকার হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক শ্রমিক।

জানা যায়, ১৯৪৭ সালে জকিগঞ্জ শুল্ক স্টেশনটি চালু হয়। চালু হওয়ার পর থেকে এ স্টেশন দিয়ে মুলিবাশ, টমেটো, পান, আদা, কমলা, সাতকরা, আঙ্গুরসহ দেশীয় অনেক কাচামাল আমদানী-রপ্তানি হতো। চলতি বছর জানুয়ারি মাস থেকে সবধরনের মালামাল আমদানী-রপ্তানি বন্ধ রয়েছে। এতে করে অর্ধশতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। সরকারও প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত রয়েছে। এ স্টেশন থেকে সরকার প্রতি বছর ৩০-৩৫ কোটি টাকা রাজস্ব আদায় করতো। কিন্তু চলতি বছর এ পর্যন্ত রাজস্ব আয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাস্টম ঘাটটি জনমানবশূন্য। ৫-৬ জন পর্যটক ছাড়া তেমন কোনো মানুষের আনাগুনা নেই। অফিসাররা অলসভাবে সময় কাটাচ্ছেন। কয়েকজন শ্রমিক জানান, এখানে কোনো মালামাল আমদানী-রপ্তানি না হওয়ায় আমরা বেকার হয়ে পড়েছি এবং অনাহারে-অর্ধাহারে এক মানবেতর জীবনযাপন করছি।

জকিগঞ্জ আমদানী ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক জানান, মুলিবাশ, টমেটো,পান, আঙ্গুর এ মালগুলো ভারত থেকে আমদানী করার জন্য গেজেটে না থাকায় সিলেটের বিভাগীয় কমিশনার এসব দ্রব্য আমদানী না করার জন্য মৌখিক ভাবে নির্দেশ দিয়েছেন।

জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, গত জানুয়ারি মাস থেকে এ স্টেশনে আমদানী-রপ্তানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা খরচ বেশি হওয়ার কারণে এ স্টেশন দিয়ে মালমাল আমদানী বা রপ্তানি করতে অনগ্রসরতা দেখাচ্ছে। আমরা বারবার ব্যবসায়ীদের সাথে বৈঠক করেও এর কোনো সমাধান পাচ্ছি না। এভাবে আমদানী-রপ্তানি বন্ধ হলে একসময় হয়তো এ স্টেশনটি বন্ধ হয়ে যেতে পারে।

© এখলাছুর রহমান, জকিগঞ্জ প্রতিনিধি-দৈনিক জালালাবাদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।