সবুজ প্রান্ত
২১ ডিসেম্বর ২০২৪, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিনকে নাগরিক সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি :

ইউরোপের দেশ পর্তুগালে যাওয়ার আগে নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি তালুকদার মো. গিয়াস উদ্দিন। তাকে প্রদান করা হয়েছে নাগরিক সংবর্ধনা। শুক্রবার (২০ ডিসেম্বর) ‘বৃহত্তর রাজাগঞ্জ বাজার এলাকাবাসী’র ব্যানারে রাজাগঞ্জ বাজারেই আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’র সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য প্রদান করেন তালুকদার মো. গিয়াস উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য মোনায়েম খান এবং আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (অবঃ) মাওলানা আবুল ফজল মোহাম্মদ হোসাইন ও অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, উপজেলা বিএনপির সদস্য আপ্তাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহসভাপতি শওকত মিয়া এবং ওমান সালালাহ বিএনপির সভাপতি দুলাল মিয়া।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী, আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়ার সাধারণ সম্পাদক কবি মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান এবং সিলেট জেলা জজকোর্টের আইনজীবী মাস-উদ হাসান।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন বৃহত্তর উত্তর বিশ্বনাথের মুফতি আব্দুল খালিক (রহ.) ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল লেইছ।

অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি তালুকদার মো. গিয়াস উদ্দিনকে আয়োজক কমিটি, রাজাগঞ্জ বাজার পরিচালনা কমিটি, উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ পরিচালনা কমিটি, রাজাগঞ্জ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি, রাজাগঞ্জ বাজার দারুল ক্বোরআন হাফেজিয়া মাদ্রাসা, বেবী কেয়ার স্কুল, খাজাঞ্চী ইউনিয়ন যুবদল ও ছাত্রদল, মুফতি আব্দুল খালিক (রহ.) ফাউন্ডেশন, খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন, মোহাম্মদীয়া যুব সংস্থা জয়নগর, ইসলামী যুব সংস্থা তেলিকোনা, আন-নাজাহ্ ইসলামী যুব সংস্থা কান্দিগ্রাম, রাজাগঞ্জ বাজার সিএনজিচালিত অটোরিকশা চালকবৃন্দ, খাজাঞ্চী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডবাসী, সংগঠক কবির মিয়া, সেবুল মিয়া ও সালেহ আহমদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষদিকে মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মাওলানা শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

১০

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

১১

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

১২

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১৩

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১৪

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১৫

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৬

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৭

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৮

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৯

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।