সবুজ প্রান্ত
২৩ জুলাই ২০১৯, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

পৌরসভা মেয়রের পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ 
সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি এম. এ শাকুর চৌধুরী কোকিল ও কোষাধ্যক্ষ এম. এ আজিজের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের শতাধিক সাধারণ মুসল্লি লিখিতভাবে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, প্রায় তিন দশক ধরে একই কমিটিতে থেকে অভিযুক্ত সেক্রেটারি ও কোষাধ্যক্ষ মসজিদের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় ব্যাংকে জমা না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে আত্মসাৎ করেন। সংবিধান ও ধর্ম মন্ত্রণালয়ের নিয়ম-নীতি অমান্য করে তাঁরা অবৈধভাবে পদে বহাল থাকেন এবং মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন না দিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখেন।
দরখাস্তকারীদের দাবি, কমিটির এসব অনিয়ম আড়াল করতে স্থানীয় পৌর মেয়র হাজি খলিল উদ্দিন পক্ষপাতমূলক আচরণ করেছেন। 
অভিযোগ রয়েছে, মেয়র মুসল্লিদের অজান্তে এককভাবে একটি পকেট কমিটি গঠন করে সেটি সাধারণ মুসল্লিদের ওপর চাপিয়ে দেন। এতে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে মুসল্লিদের মধ্যে। তাঁদের আশঙ্কা—বিষয়টি অব্যাহত থাকলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জকিগঞ্জ পৌর মেয়র হাজি খলিল উদ্দিন বলেন, “২৮ জুন ও ৩ জুলাই অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হাজি মো. সামছ উদ্দিন ও কাজী মো. হিফজুর রহমান প্রদত্ত তালিকা থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে।”
অভিযুক্ত এম. এ শাকুর চৌধুরী কোকিল মিয়া বলেন, “সাবেক সভাপতি সিরাজ উদ্দিন মারা যাওয়ায় নতুন ব্যাংক হিসাব খোলা সম্ভব হয়নি। শিগগিরই হিসাব খুলে মসজিদের ব্যয়ের পর উদ্বৃত্ত প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা জমা রাখা হবে।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিনহা বলেন, “বিষয়টি খোঁজখবর নিয়ে সবাইকে নিয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১০

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১১

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১২

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৩

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৪

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৫

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৭

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৮

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।