আপোষ মিমাংসায় এগিয়ে এলেন স্থানীয়রা
জকিগঞ্জ উপজেলার থানাবাজার সংলগ্ন রারাই গ্রামে চাচাতো দুই বোনের মৌরসী সম্পত্তি জবরদখল ও জাল দলিলের মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে একই পরিবারের আব্দুল হালিম ও তার সহোদরদের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ফাতিমা বেগম রাবিয়া গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, আব্দুল হালিম গং তার চাচা সাবেক ইউপি সদস্য ও গ্রাম সরকার মরহুম ডা. ফরিদ উদ্দীনের একমাত্র কন্যা আফিয়া বেগমের প্রায় ৮ শতক এবং অপর চাচা মরহুম ফয়জুর রহমান ফৈয়াজ আলীর কন্যা ফাতিমা বেগম রাবিয়ার প্রায় ৮ শতক জায়গা জোরপূর্বক দখল করে জাল দলিলের মাধ্যমে বিক্রির পাঁয়তারা করছেন।
অভিযোগ পেয়ে শুক্রবার বিকেলে থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চলমান অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দেন।
পরে স্থানীয় ইউপি সদস্য শামসুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয় পক্ষ সমঝোতার জন্য একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
পুলিশ জানায়, নির্ধারিত সময়ে সমঝোতা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভুমি আদালত (মুন্সিপ) ও উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।