
সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে পৌনে দুই কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় গবাদিপশু ও দেশীয় তৈরি পোশাকসহ বিভিন্ন ধরনের ভোজ্য ও প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়।
রবিবার (০৬ সেপ্টেম্বর )এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ সীমান্তচৌকিতে এসব পৃথক অভিযান চালানো হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৭০টি ভারতীয় গরু এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, জিরে, চা-পাতা ও ফুচকা। এ ছাড়া ভারতের তৈরি বিভিন্ন প্রসাধনসামগ্রী, শাড়ি, কম্বল, বিড়ি ও চকলেট উদ্ধার করা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়ার সময় সোয়েটার, জিন্স প্যান্ট ও টি-শার্টের চালান জব্দ করে বিজিবির টহল দল। সব মিলিয়ে উদ্ধার হওয়া পণ্যের অফিশিয়াল সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২ ৩০ টাকা।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে ৪৮ বিজিবির অধিনায়ক বলেন, চোরাচালান ও যেকোনো অবৈধ তৎপরতা রুখতে সীমান্ত পয়েন্টগুলোতে বিজিবির টহল বাড়ানো হয়েছে। জব্দ করা এসব পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।