মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝড়ে ভেঙে পড়ল তাহিরপুরের নির্মাণাধীন সেতুর ৫ গার্ডার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ‘শাহ আরেফিন–অদ্বৈত মৈত্রী সেতু’র পাঁচটি বিশাল গার্ডার ধসে নদীতে পড়ে গেছে। গত রবিবার (১৭ মে) দিবাগত রাতের ঝড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মেগা প্রকল্পের কাজ নতুন এই বিপর্যয়ের ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর ওপর ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন’। তবে কয়েক দফা সময় বাড়িয়েও কাজটি শেষ না করেই একপর্যায়ে প্রতিষ্ঠানটি কাজ গুটিয়ে চলে যায়। এরপর থেকে ধীরগতিতে চলা এই প্রকল্পের অবকাঠামো ভেঙে পড়ার ঘটনায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নদীপাড়ের গড়কাটি গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বিস্ময় প্রকাশ করে বলেন, যেখানে রাতের ঝড়ে তাঁর সামান্য টং দোকানটির কোনো ক্ষতি হয়নি, সেখানে সেতুর এত বড় ও ভারী পাঁচটি গার্ডার কীভাবে নদীতে ভেঙে পড়ল, তা বোধ্যগম্য নয়।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পাঁচটি গার্ডারই নদীর পানির নিচে তলিয়ে আছে। স্থানীয়দের বরাতে রাতে ঝড় হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেতুটির অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য ইতোমধ্যে নতুন করে রি-টেন্ডার বা পুনঃদরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু এই আকস্মিক দুর্ঘটনার ফলে পরিস্থিতি এখন আরও জটিল আকার ধারণ করেছে। পুরো বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।