জকিগঞ্জ প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ-সিলেট শেওলা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই মাসুদ আহমেদ। এ সময় অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এএসআই রকিবুল ইসলাম ভূঞা ও এএসআই মো. এরশাদ মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

অভিযানকালে জকিগঞ্জ থানাধীন ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় জকিগঞ্জ-শ্যাওলা গামী সড়কের ইমন ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে মো. আব্দুল ওয়াহিদ (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল ওয়াহিদ জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রহিম ও মাতার নাম জিবুন নেছা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক আরও আসামিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০১, তারিখ ৩ এপ্রিল ২০২৬।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।