শাহ্ মাশুক নাঈম
২৮ জানুয়ারী ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’-না’ ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই. ডিসি ইলিয়াস মিয়া

IMG 20260128 WA0007 ezgif.com jpg to webp converter
IMG 20260128 WA0007 ezgif.com jpg to webp converter

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট। এই নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি ইলিয়াস মিয়া বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, তিনি ‘হ্যাঁ’ও বলবেন না, ‘না’ও বলবেন না; এটি ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছা।
তিনি আরও উল্লেখ করেন, ভোটার যদি মনে করেন ‘না’তে ভোট দিলে ভালো, তাহলে না দিবেন। হ্যাঁ ভালো মনে করলে হ্যাঁতে দিবেন। এই অধিকার জনগণের, জনগণের ব্যক্তি স্বাধীনতা। তবে প্রশাসন কিছু জানাতে চায় যাতে কেউ বলতে না পারে যে তারা না-জেনে ভোট দিয়েছে। হ্যাঁতে কিছু বিষয় আছে যা জনগণের কল্যানের জন্য প্রয়োজন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বর্তমানে দেশজুড়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, তিনি এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক। তার বিষয়টা ভিন্ন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মো. মুরসালিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে এই গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করবেন। ব্যালট পেপারে এই সনদ সংশ্লিষ্ট চারটি বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।