মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ‘সুধীজন মৌলভীবাজার’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

InShot 20260117 225813305 ezgif.com optiwebp
InShot 20260117 225813305 ezgif.com optiwebp

মৌলভীবাজারের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নতুন সামাজিক সংগঠন ‘সুধীজন মৌলভীবাজার’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়। অনুষ্ঠানে জেলার শিক্ষাবিদ, বিজ্ঞানী ও বিশিষ্ট নাগরিকেরা অংশ নিয়ে জেলাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

‎সকাল সাড়ে নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জিনবিজ্ঞানী ও ‘জাতীয় শিক্ষামূলক রূপকল্প ২০৪৫’-এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবেদ চৌধুরী।

‎প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আবেদ চৌধুরী বলেন, একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গঠনে শিক্ষিত শ্রেণির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সামাজিক উন্নয়নে মেধা ও সচেতনতাকে কাজে লাগিয়ে ‘সুধীজন মৌলভীবাজার’ একটি উদাহরণ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিরাও সংগঠনের এই উদ্যোগকে জেলার সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ডা. আব্দুল হান্নান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দীন আহমদ নোমান এবং সংগঠনের উদ্যোক্তা মো. সাহাব উদ্দিন। এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকেরা এই আয়োজনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

‎এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর রফি উদ্দিন, প্রফেসর সৈয়দ মহসিন আহমদ, প্রফেসর সৈয়দ সাইফুল কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. সেলিম, প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান এবং মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. শামছুল ইসলাম। এছাড়াও আইনজীবী, সাংবাদিক ও হাওর রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

‎পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল মালিক এবং বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ডেপুটি রিজিওনাল কমিশনার আহসানা চৌধুরী। সমাপনী বক্তব্যে সংগঠনের উদ্যোক্তা সাহাব উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্যপূরণে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।