রাজনগর প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ফুকাহা পরিষদের সম্মাননা সেরিমনি ও ‘আল ইফতা’ প্রকাশনা অনুষ্ঠান

AddText 01 12 10.54.19 scaled
AddText 01 12 10.54.19 scaled

ফুকাহা পরিষদ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে ফিকাহ বিভাগের প্রথম ব্যাচের ফকিহদের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য সম্মাননা সেরিমনি এবং পরিষদের মুখপত্র ‘আল ইফতা’-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উস্তাজুল উলামা আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও ফুকাহা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে এবং ফুকাহা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. লোকমান খান নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আমীনুল ইসলাম, আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা কবিরুজ্জামান নিজামী, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক এবং মাওলানা এম ফয়জুল ইসলাম।

বিদায়ী ফকিহদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মুফতি সিহাব উদ্দিন, মাওলানা মুফতি আব্দুল মুমিন সিরাজী, মাওলানা মুফতি শেখ জহিরুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুল মুকিত, মাওলানা মুফতি আশরাফুল আলম আজাদ, মাওলানা মুফতি হাফিজুর রহমান জুয়েল ও মাওলানা মুফতি শহীদুল হক।

অনুষ্ঠানে ফুকাহা পরিষদের প্রকাশিত মুখপত্র ‘আল ইফতা’-এর মোড়ক উন্মোচন করা হয়। অতিথিবৃন্দ এই প্রকাশনার ভূয়সী প্রশংসা করেন এবং মাদরাসার শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন।

শেষ পর্বে ফিকাহ বিভাগের প্রথম ব্যাচের উত্তীর্ণ ফকিহদের হাতে প্রধান অতিথি সম্মাননা স্মারক ও গ্র্যাজুয়েশন ক্যাপ ও আবায়া তুলে দেন।
এসময় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।