
জকিগঞ্জ প্রতিনিধি
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ.)-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২২ সালের ২ জানুয়ারি (রবিবার) সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুম আল্লামা মাশুক আহমদ (রহ.) ছিলেন একজন খ্যাতনামা আলেম ও আদর্শ শিক্ষক। দ্বীনের খেদমতে তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন। ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার একজন স্বনামধন্য ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
টানা ৪২ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে তিনি নিজ হাতে গড়ে তুলেছেন হাজার হাজার আলেম, যারা আজ দেশ-বিদেশে দ্বীনি ও সামাজিক ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। ২০১৬ সালের আগস্ট মাসে তিন যুগেরও অধিক সময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি অবসর গ্রহণ করেন। তবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
জীবনভর তাঁর সততা, নিষ্ঠা ও দ্বীনি খেদমত মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। শিক্ষকতা ও ইসলামী শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।