রাজনগর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগর প্রেসক্লাবের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে ’৭১’ উদযাপিত

AddText 12 16 05.09.19 scaled
AddText 12 16 05.09.19 scaled

একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা। স্মৃতির পাতায় ফিরে গিয়ে একে একে তুলে ধরেন কীভাবে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। অনেকের চোখে তখন অশ্রু, গভীর মনোযোগে সেই স্মৃতিচারণ শোনেন রাজনগর প্রেসক্লাবের সদস্যরা।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজনগর প্রেসক্লাবের আয়োজনে উপজেলার ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে ’৭১’ অনুষ্ঠিত হয়।

রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, প্রখর কান্তি চক্রবর্তী, একেএম মুস্তাফিজুর রহমান, অজয় কুমার দাস, সরদিন্দু কুমার দে ও মো. ইন্তাজ আলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি (কূটনৈতিক রিপোর্টার) মিজানুর রহমান এবং রাজনগর প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আজিজ।

বিকাল সাড়ে ৩টায় রাজনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ভারতে প্রশিক্ষণ গ্রহণ, দেশে ফিরে পাকবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধের বর্ণনা দেন। ক্ষুধা, অস্ত্রের স্বল্পতা ও নানা প্রতিকূলতার মধ্যেও কীভাবে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন—সে সব স্মৃতি তুলে ধরেন তারা।

মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাজনগরে এ ধরনের স্মৃতিচারণমূলক আয়োজন এই প্রথম। এ উদ্যোগের জন্য তারা রাজনগর প্রেসক্লাবের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে রাজনগর প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, উপজেলায় বসবাসরত সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ধারাবাহিক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।