সবুজ প্রান্ত
৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মাদক–জুয়া নিয়ন্ত্রণে কঠোরতায় নতুন ওসি রাজ্জাক

InShot 20251208 234424116 ezgif.com optiwebp scaled
InShot 20251208 234424116 ezgif.com optiwebp scaled

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তদন্তে স্বচ্ছতার প্রতিশ্রুতি

জকিগঞ্জের আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসে তিনি বলেন, মাদক ও অবৈধ জুয়ার বিরুদ্ধে তাঁর অবস্থান হবে ‘শূন্য সহনশীলতা’।সোমবার ( ৮ ডিসেম্বর ) সন্ধ্যায় থানার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি বলেন পুলিশ ও সাংবাদিক একই লক্ষ্য নিয়ে কাজ করে সমাজকে নিরাপদ রাখতে চায়।

‎সাংবাদিকরা বলেন, সীমান্তঘেঁষা এলাকায় মাদকের বিস্তার বাড়ছে এবং অবৈধ জুয়ার আসরও সক্রিয়। আলোচিত ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা। স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও পুলিশের আরও মনোযোগ প্রয়োজন বলে মত দেন উপস্থিত সংবাদকর্মীরা।

‎সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ শাকির, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, ক্রীড়া সম্পাদক আজাদুর রাহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, জামাল আহমদ,সাইফুর রহমান, তানিম আহমদ এবং উবেদুল্লাহ তালুকদার উপস্থিত ছিলেন।

‎এছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহ-সভাপতি রহমত আলী হেলালী, অফিস সম্পাদক কে. এম. মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ তরফদার, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ লস্কর এবং সদস্য ফয়সাল আহমদ সভায় অংশ নেন।

‎ওসি রাজ্জাক বলেন, “সাংবাদিকরা সমাজের বাস্তবতা তুলে ধরেন, আর পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। দুই পক্ষ সহযোগিতায় এগোলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে।” তিনি জানান, নুমান উদ্দিন হত্যাকাণ্ডের তদন্ত তিনি সরাসরি পর্যবেক্ষণ করবেন এবং কোনো ধরনের প্রভাব বা দালালচক্রকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদক ও জুয়ার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন।

‎সভায় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া এবং সেকেন্ড অফিসার অরূপ সাগর গুপ্ত।

‎উল্লেখ‍্য,২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে আব্দুর রাজ্জাক ময়মনসিংহে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। পরে উত্তরা পশ্চিম ও বাড্ডা থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে মাধবপুর থানার ওসি হিসেবে যোগ দিয়ে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য দেখান এবং একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

‎২০২৫ সালের ৭ ডিসেম্বর জনস্বার্থে লটারি ভিত্তিক বদলির মাধ্যমে তিনি জকিগঞ্জ থানার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর জন্ম জামালপুর সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১০

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১১

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১২

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৩

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৪

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৫

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৭

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৮

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।