সবুজ প্রান্ত
১২ জানুয়ারী ২০২০, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কাজী হিফজুর রহমানের পিতার দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ’র সভাপতি ও জকিগঞ্জ আইডিয়াল কে.জি স্কুলের প্রিন্সিপাল, সাবেক মেয়র পদপ্রার্থী মাও. কাজী হিফজুর রহমানের পিতা মোঃ সমজিদ আলী (৯০) গতকাল ভোররাত ৩ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

আজ (রবিবার) দুপুর ২ টার সময় পূর্ব মাইজকান্দি গ্রামে মরহুমের বাড়ীর সম্মুখে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ খলীল উদ্দীন, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খালিক ও মরহুমের ছেলে মাও. কাজী হিফজুর রহমান।

জানাযায় অংশগ্রহন করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যাপক মাও. মোশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. মোঃ আব্দুস সবুর, খলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা মাসুক, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসিম আহমদ তাপাদার, ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাংবাদিক আল-মামুন, উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাও. আলাউদ্দীন তাপাদার, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জাফরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক মাও. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জামিল আহমদ, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির সেক্রেটারী মাও. আব্দুল কুদ্দুস বেউরী, আল-ইহসান একাডেমীর প্রিন্সিপাল খায়রুল ইসলাম মুন্সী, পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী মোঃ আব্দুল কুদ্দুস, সংগঠক কবি এম. এ বাক্বী খালেদ, প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি সলিম চৌধুরী, প্রবাসী কাওসার আহমদ, উপজেলা তালামীয সভাপতি আহমদ আল মনজুর, সাধারন সম্পাদক আবু সাঈদ আশিক, সহ-সাধারন সম্পাদক আহমদ হোসাইন আইমান সহ এলাকার শতাধিক মুসল্লী।

এদিকে কাজী হিফজুর রহমানের পিতার ইন্তেকালে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, সহ-সভাপতি এম. এ রশিদ বাহাদুর, সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম, পৌর সাধারন সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারী সাংবাদিক কে. এম মামুন, জকিগঞ্জ বনিক সমিতির সাধারন সম্পাদক বেলাল আহমদ, প্রাক্তন ছাত্র পরিষদ জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সভাপতি মাওলানা জহির উদ্দীন চৌধুরী বাবর, সাধারন সম্পাদক মাও. আফতাব আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।