সবুজ প্রান্ত
২৭ অক্টোবর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::::
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, দেশে শান্তি স্থাপন করতে হলে মিথ্যাচার, জুলুম, হিংসার পরিবেশ উৎখাত করে সত্য, ন্যায়নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে সচ্চরিত্রবান আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি রাসুল (সা.)-এর অনুপম আদর্শের অনুসারী হয়ে জীবন পরিচালনা করতে পারলে আল্লাহর রহমত লাভ করতে পারবে। আউলিয়ায়ে কেরামগন সারাজীবন মানুষকে এই শিক্ষাই দিয়ে গেছেন। হযরত খাদিমানী ছাহেব (রহ.) ও তাঁর খেদমতের মাধ্যমে মানুষের মনে স্থান করে নিয়েছেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী শনিবার বাদ মাগরিব থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা কনফারেন্স হলে মরহুম খাদিমানী ছাহেব (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু।

থানাবাজার মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নজমুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোশাহীদ আহমদ কামালী, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন ছাহেবজাদায়ে  খাদিমানী,  বরকতপুর মান্নানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওলিউর রহমান ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী।

মাহফিলে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখ্যক ধর্মপ্রান মানুষ অংশগ্রহন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।