সবুজ প্রান্ত
১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেডি এডুইনার পরকিয়া ও আসামের নাগরিক তালিকা

মাহমুদ রহমান ::::

পরকিয়াকে বলা হয় দায়-দায়িত্বহীন প্রেম। শুধুই আনন্দ উপভোগ, একে অন্যের প্রতি এর বাইরে কোনো দায়-দায়িত্ব নেই। তবে এই প্রেম বিড়ম্বনায় রূপান্তরিত হয় যখন অবৈধ প্রণয়ে সন্তান চলে আসে; তখন প্রেমিক এই সন্তানের দায়িত্ব নিতে চায়না। আসামের নাগরিক পঞ্জির কারনে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন নাগরিককে ভারত তার সন্তান হিসেবে অস্বীকার করায় এই পরকিয়া বিষয়ক চিন্তা মাথায় এল।

১৯৪৭ সালে সিলেট পাকিস্তানের সঙ্গে এসেছিল গণভোটের মাধ্যমে। গণভোটে অংশগ্রহন করে সিলেটের মানুষ রায় দিয়েছিল তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায়। ৪৭ এর পথ ধরে ১৯৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে সিলেট আজ বাংলাদেশের অংশ। ঐ সময় আজকের আসামের করিমগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি ও রাতাবাড়ির মানুষও সিলেটের সঙ্গে তথা পাকিস্তানের অংশ হতে চেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগ পায়নি। সেই সুযোগ পেলে আজকে তারাও বাংলাদেশে থাকতো। বিজেপির রাজনীতির শিকার হয়ে নাগরিক পঞ্জির নামে বিড়ম্বনার শিকার হতে হতো না।

প্রশ্ন হচ্ছে, সিলেট পারলেও কেন ওই সাড়ে তিন থানা পারলো না? এ বিষয়টি অনেকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। তবে অনেকেই এটাকে জওহরলাল নেহরু ও ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী লেডি এডুইনার অনৈতিক রিলেশনের ফসল হিসেবে উল্লেখ করে থাকেন। পন্ডিত নেহরুর কারনে লেডি এডুইনা বাউন্ডারি লাইন নিয়ে যারা কাজ করছিল তাদেরকে প্রভাবিত করে অন্যায্য সীমানা নির্ধারণে ভূমিকা রাখতে পেরেছেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। জনরায়কে উপেক্ষা করে সিলেটের অনেক অংশকে ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন। বয়স্কদের এসব আদিরসাত্মক গল্প এক সময় মানুষের ফিসফিসানিতে ছিল।

কিন্তু কয়েক বছর আগে লেডি এডুইনার মেয়ে পামেলা যিনি ১৯৪৭ সালে মায়ের সঙ্গে ১৭ বছরের মেয়ে হিসেবে ভারতে ছিলেন তিনি একটি বই লিখে দিনের আলোতে নিয়ে আসেন। পামেলা তার মায়ের সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তাদের মধ্যে গভীর প্রেম থাকলেও তিনি মনে করেন তারা শারিরীকভাবে মিলিত হতে পারেননি পুলিশ ও জনগনের ভীড়ে একজন আরেকজন একা না পাওয়ার কারনে। ভারত থেকে যাওয়ার সময় লেডি এডুইনা তার পান্নার আংটিটি দিয়ে যান পন্ডিত জওহরলাল নেহরুর মেয়ে ভারতের পরবর্তী প্রধামনমন্ত্রী ইন্ধিরা গান্ধীকে।

নেহরু কন্যাকে দেয়া পান্নার আংটি নিয়ে আসলে কারো  কোনো কথা নেই। কথা হচ্ছে গভীর প্রেমের বলি হয়ে ভারতের সঙ্গে জুড়ে দেয়া আসামের এলাকা নিয়ে। ভারত জমিগুলো চায় তাদের সীমানার অংশ হিসেবে। কিন্তু জমির ভূমিপুত্রদের চায়না তাদের নাগরিক হিসেবে রাখতে। ঠিক যেমন পরকিয়া প্রেমে প্রেমিকাকে চায় লম্পট পুরুষ গভীর আলিঙ্গনে জড়িয়ে রাখতে কিন্তু এই জড়াজড়ির ফসল সন্তানকে তার পরিচয়ে বড় হতে দিতে চায়না।
____________
লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট কলামিস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।