সবুজ প্রান্ত
২৩ অগাস্ট ২০২১, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল মামুন স্যার : অনুপ্রেরণার এক কিংবদন্তি বাতিঘর

জুবায়ের আহমদ :::

এম. আব্দুল্লাহ আল মামুন স্যার আমাদের সরাসরি শিক্ষক। ২০০৬ সালে বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসায় আলিম জামাতে ভর্তি হয়ে দেখি তিনি আমাদের ইতিহাসের পাঠ দিচ্ছেন। ক্লাসে স্যারের উপস্থাপনার ভংগি ছিল চমৎকার। স্যার যখন ক্লাস নিতেন তখন পিনপতন নিরবতা বিরাজ করত। সারাটি সময় জুড়ে স্যার বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক ঘটনাবলি চমৎকারভাবে উপস্থাপন করতেন, যেন মনে হত আমরা সেই ঘটনাবলি সরাসরি অবলোকন করছি। এক কথায় স্যারের ক্লাস ছিল অতুলনিয়। শিক্ষক হিসাবে তিনি ছিলেন একজন অনুকরণীয় আদর্শ শিক্ষক। স্যার স্বপ্ন দেখাতেন বড় মানুষ হওয়ার জন্য । অনুপ্রেরণা দিতেন ভাল কাজের। বিভিন্ন সফল মানুষদের গল্প বলে তাদের মত হওয়ার স্বপ্ন দেখাতেন। সত্যিকার অর্থে ছাত্রদের জন্য তিনি ছিলেন এক প্রেরণার বাতিঘর।
আমাদের আল মামুন স্যার এখন হবিগঞ্জের জহুর চান বিবি কলেজের অধ্যক্ষ। খবরটা অত্যন্ত খুশির। আল মামুন স্যাারের মত একজন যোগ্য মানুষকে পেয়ে সেখানকার মানুষজনও নিশ্চয় আনন্দিত। তবে স্যারকে আমরা জকিগঞ্জবাসী আর আগের মত পাবো না, সেটা ভেবে কষ্ট হচ্ছে। কারন জকিগঞ্জে এসে তিনি এখানকার মাটি ও মানুষের সাথে গড়ে তুলেছিলেন এক আত্মার সম্পর্ক। জকিগঞ্জও তাঁকে নিয়েছিল আপন করে। জকিগঞ্জে তিনি একখন্ড জমিও কিনেছিলেন বসবাস করার জন্য। এতসবের পর জকিগঞ্জের মানুষও তাঁকে ছাড়তে কষ্ট পাচ্ছে।
জকিগঞ্জের সাংবাদিকতার অঙ্গনে আল মামুন স্যার এক কিংবদন্তি নাম। জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন জাতীয় দৈনিক ইত্তেফাক, প্রথমআলো, কালেরকন্ঠ সহ প্রথমসারির সংবাদমাধ্যমে। তাছাড়া সিলেটের দৈনিক সবুজ সিলেট সহ একাধিক দৈনিক, সাপ্তাহিক পত্র-পত্রিকার সাথে ছিল ঘনিষ্ট যোগাযোগ। হাত মিলাও হাতে, জকিগঞ্জের উন্নয়ন একসাথে এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠা করেছেন জকিগঞ্জ নিউজ ২৪ ডটকম নামের নিউজ পোর্টাল। ২০১১ সালে আমরা যখন জকিগঞ্জ থেকে সবুজ প্রান্ত নামে একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করি, তখন প্রথম যেই মানুষটার সাথে একান্ত পরামর্শ ও সার্বিক সহযোগিতা পাই, তিনি হলেন আমাদের সবার প্রিয় আল-মামুন স্যার। স্যারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ২০১৪ সালে সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকা সরকারি রেজিষ্ট্রেশন লাভ করে।
বারহালের এসনু বেগমকে নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক প্রতিবেদন করে এনে দিয়েছিলেন বীরঙ্গনার স্বীকৃতি। মাছ বাশ সুপারি জকিগঞ্জের বেটাগিরি শীর্ষক প্রতিবেদন জকিগঞ্জবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্যারের হাত ধরে জকিগঞ্জের অনেক মানুষ আজ সাংবাদিক পরিচয় ধারন করে আছে। সাংবাদিক, সংবাদপত্রকে তিনি সাধারণ মানুষের দ্বারে একদম ইজি ভাবে পৌছে দিয়েছিলেন। এর আগে আমরা জকিগঞ্জের সাংবাদিক হিসাবে হাতেগোনা দুএকজনের নাম জানতাম। যাই হোক জকিগঞ্জবাসীর সুখে দুঃখে পেশাগত দায়িত্ব পালনে তিনি যেভাবে পাশে দাড়িয়েছিলেন, তা আমরা ভুলব না।
পরিশেষে স্যারের নতুন কর্মস্থল জহুর চান বিবি কলেজ আলোকিত হোক আমাদের প্রেরণার বাতিঘর আল-মামুনের আলোয় এই প্রত্যাশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।