সবুজ প্রান্ত
১৫ অক্টোবর ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাজলসার ইউনিয়ন আল-ইসলাহ’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধি :::

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলার আওতাধীন কাজলসার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ২টার সময় আটগ্রাম বাস-স্টেশন সংলগ্ন ইউপি শাখার অস্থায়ী কার্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৩/২৫ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী। সহকারী নির্বচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মাও. সৈয়দ আহমদ আল জামিল, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান।

কাউন্সিলে বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহিম বুলবুলে কামালীকে সভাপতি, মাও. আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম নুরুকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি হাজী আমিন উদ্দীন, মাও. মুহি উদ্দীন ও মাও. জবরুল ইসলাম। সহসাধারণ সম্পাদক মাও. শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাহতাব আহমদ, সহ-প্রচার সম্পাদক জালাল উদ্দীন, অর্থ সম্পাদক হাঃ আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক ঈসমাইল হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুছ ছামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. আহমদ আল মসরুর, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, অফিস সম্পাদক  তোফায়েল আহমদ বাবর, নির্বাহী সদস্য হাফিজ বুরহান উদ্দীন, জালাল উদ্দীন ও নজরুল ইসলাম চৌধুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।