সবুজ প্রান্ত
১৮ জানুয়ারী ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডন আল-ইসলাহ’র উদ্যোগে অভাবী মানুষের মাঝে ব্লান্কিক ও গরম খাবার বিতরণ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

আনজুমানে আল ইসলাহ ইউকের দেশব্যাপী হোমলেস ও গরীব মানুষের মাঝে ব্লান্কিট ও গরম খাবার বিতরণ কর্মসুচির অংশ হিসেবে সংগঠনের গ্রেটার লন্ডন ডিভিশন উদ্যোগে রোববার ১৫ জানুয়ারি নিউহাম ও টাওয়ার হ্যামলেটস এলাকায় শতাধিক হোমলেস ও অভাবী মানুষের মাঝে ব্লান্কিট ও গরম খাবার বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)’র ১৫তম ইন্তেকাল বার্ষিকীতে তাঁর ঈসালে ছাওয়াব এর উদ্দেশ্যে নেয়া এই কর্মসূচিতে সেন্ট্রাল, ডিভিশন ও ব্রান্চের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, এডুকেশন ও ট্রেনিং সেক্রেটারি মাওলানা আব্দুল কাহহার, লন্ডন ডিভিশন এর সভাপতি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, কেন্দ্রীয় সদস্য হাফিজ মাওলানা আনহার আহমদ, লন্ডন ডিভিশন এর সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি সদরুল ইসলাম, ট্রেজারার নজরুল ইসলাম গজনবী, নির্বাহী সদস্য মাওলানা মোঃ আবু বকর, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, সেক্রেটারি ক্বারি আব্দুল মুহিত, নিউহামের দেলওয়ার হোসাইন,নর্থ ইস্ট ব্রান্চের সেক্রেটারি জিয়াউল ইসলাম গজনবী, কেমড্যান শাখার সদস্য দেলোয়ার হোসাইন, হিউম্যানিটারিয়ান ও সেভিং লাইভস ট্রাস্ট এর চেয়ারম্যান আশিকুর রহমান, সেক্রেটারি মানিকুর রহমান, ওয়েস্টহাম লেবার পার্টির চেয়ার জাইন মিয়া, ব্রিকলেন ফিনারেল এর ডাইরেক্টর পারভেজ কোরেশি বিইএম প্রমুখ।
সেন্ট্রাল কাউন্সিলের ওয়েলফেয়ার সাব কমিটির সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী বলেন, আজকের এই কর্মসূচি দেশব্যাপী ব্লান্কিট ও গরম খাবার বিতরণ এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গ্রেটার লন্ডন ডিভিশন করতৃক খুবই সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শতাধিক হোমলেস ও অভাবী মানুষ এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন। তিনি বলেন, দেশের বাইরে বিভিন্ন ওয়েলফেয়ার কর্মসুচির পাশাপাশি এই দেশেও লোকাল হোমলেস ও অভাবী মানুষের পাশে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের দাঁড়ানো দরকার। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে নিজস্ব একটি ফুড ব্যাংক প্রতিষ্ঠা করা।
লন্ডন ডিভিশন এর সভাপতি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সুন্দর ও সুষ্ঠভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমাদের পরবর্তী কর্মসূচি টাওয়ার হ্যামলেটস ও অন্যান্য বারায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
লন্ডন ডিভিশন এর সেক্রেটারি সদরুল ইসলাম সকল দাতা, ডিভিশন ও ব্রান্চের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি হিউম্যানিটারিয়ান ও সেভিং লাইভস ট্রাস্ট এর আন্তরিক সহযোগিতার জন্যও বিশেষ ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।