সবুজ প্রান্ত
১১ অক্টোবর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মীয় শিক্ষার প্রসার ব্যতিত নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠন সম্ভব নয় : মোহাম্মদ হোসেন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের জন্য দেশের মানুষকে ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা অপরিহার্য। ধর্মীয় অনুশাসন মেনে চলা ব্যতিত নৈতিকতাসম্পন্ন ব্যক্তি ও সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আর এ মহৎ দায়িত্ব শুধু ছাত্রসমাজই পালন করতে পারে। ছাত্রসমাজ বিভিন্ন উপায়ে রাসূল (সা.) এর আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমাজ সংস্কারে জাতিকে জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজের প্রতিটি মানুষকে সৎ ও আদর্শরূপে গড়ে তোলা, মননে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা, ইসলামি কৃষ্টিকালচার ও সংস্কৃতি অনুসরণে সক্ষম করে তোলা, সমাজের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তার সামনে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন, যাতে করে সে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মূল্যবোধের উন্নয়নে অগ্রণী ভূমিকা তারা রাখতে পারেন। এই দায়িত্ব পালনে ছাত্রসমাজকে সকল প্রকার সংকীর্ণতা পরিহার করে সমাজের প্রত্যেক মানুষের সাথে পারস্পারিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখে কাজ চালিয়ে যেতে হবে। 
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে “ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসা’র সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ।আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ।
সরকারি আলিয়া মাদরাসা সভাপতি এইচ এম কাওছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সহ-সভাপতি মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান ও প্রচার সম্পাদক মো. আলবাব হোসাইন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার সহ-সভাপতি সাইফুর রহমান রাজু, ইমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, আব্দুল আলিম, মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মুহাম্মদ আছাদ, সহ-সাংগঠনিক মেহরাজুল ইসলাম, হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মো. জাহেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক তানভির আহমদ, মুজিবুর রহমান, জহিরুল আমিন, অর্থ সম্পাদক শেখ মাহবুবুল হক নাদের, অফিস সম্পাদক মো. পাবেল চৌধুরী, সহ-অফিস সম্পাদক আব্দুল মন্নান, আক্তার বিন নূর, প্রশিক্ষণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক আলবাব হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হোসাইন আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিফাত আহমদ, সদস্য আব্দুল হামিদ, সৈয়দ কিবরিয়া আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১০

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১১

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১২

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৩

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৪

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৫

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৭

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১৮

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১৯

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।