সবুজ প্রান্ত
৬ অক্টোবর ২০২৪, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাকে তারই তৈরি আয়নাঘরে রেখে বিচারের মুখোমুখি করা হোক : জামায়াত নেতা সেলিম

বিশ্বনাথ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘আগামীর বাংলাদেশ কারা চালাবে, ছাত্ররা তার একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছে। আমার গ্রামের একটা কৃষক ভাইয়ের ছেলে, আমার গ্রামের একটা শ্রমিক ভাইয়ের ছেলে-যদি যোগ্যতার বলে চাকুরি পায়, তার কাছে এক টাকার ঘুষ দাবি করবে-এমন সরকার বাংলার মাটিতে আমরা বরদাশত করব না। কোনো ঘুষ বাংলাদেশে আর চলবে না। কোনো চাঁদাবাজী আর বাংলাদেশে চলবে না। চাঁদাবাজরা মানবতার দুশমন। চাঁদাবাজরা ইসলামের দুশমন। দুর্নীতিবাজরা দেশের দুশমন। এরা দেশদ্রোহী। এদের বিরুদ্ধে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা আন্দোলন শেষ করি নাই। আগামীর সরকার কোন চাচা হন, আমরা দেখবো। রাজনীতিকে ব্যবসা বানিয়ে পকেট গরম করার কেউ আর বাংলার মসনদ পাবেন না। বাংলাদেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম আর বরদাশত করা হবে না। বাংলাদেশ চলবে ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে।’ রবিবার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মাঠে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘ওপার থেকে বুবু আপনি টেলিফোনে নসিহত দিচ্ছেন। দেশে চলে আসেন না। আমরা তো আপনাকে দেশে চাই। আপনি যে হাজার হাজার মানুষকে গুম করেছেন, আপনি যে আয়না ঘর তৈরি করেছেন, আপনাকে সেই আয়না ঘরে আমরা রাখবো। রিমান্ডে যেখানে ঝুলিয়ে হত্যা করেছেন, ওটাও আপনাকে দেখতে হবে। আর চূড়ান্তভাবে হয়তো আপনাকে ফাঁসিতেই ঝুলতে হবে।’
বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী আবদুস সোবহানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ নাজমুল ইসলাম, অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম।
আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, নায়েবে আমীর এইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিদ আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি শাহিন আহমদ রাজু, উপজেলা ছাত্র শিবির উত্তরের সভাপতি মতিউর রহমান, পশ্চিমের সভাপতি আবু তাহিদ, পৌর শিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।