জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে ৭ দিনব্যাপী প্রাক্সিসের ‘ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ১ টার সময় জকিগঞ্জের প্রথম আইইএলটিএস সেন্টার প্রাক্সিস জকিগঞ্জের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রাক্সিস জকিগঞ্জের চীফ এক্সিকিউটিভ অফিসার দিদারুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সিআরএম আমিনুর রশীদ রিপনের সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্সিস জকিগঞ্জের ফেকাল্টি মেম্বার অট্রেলিয়া প্রবাসী সাদমান শাকীব, পর্তুগাল প্রবাসী আবু আশরাফ লায়েক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।