সবুজ প্রান্ত
১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলার প্রায় ৬০ জন সাবেক ফুটবলার ও ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করেছে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ শাখা। বুধবার (১৮ ডিসেম্বের) বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এবং কৃতি ক্রিড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি দেশে আসা বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলিমসহ ট্রাস্টের আরও ৩ দায়িত্বশীলকে এবং সিলেট জেলা অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে একাডেমি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ধারাভাষ্যকার আরকুম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলিম, সহসভাপতি শেখ হারুনুর রশিদ, সহসমাজকল্যান সম্পাদক রেজাউল করিম রাজু, সহঅর্থ সম্পাদক রুমেল আহমদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মির্জা আছহাব বেগ, ওয়ান পাউন্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ মো. মহসিন, সাবেক ফুটবলার ইকবাল আহমদ, তুফায়েল আহমদ, সংগঠক মাওলানা আব্দুল মতিন, ট্রাস্টের উপদেষ্টামন্ডলীর সদস্য সৈকত আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।