সবুজ প্রান্ত
১২ ডিসেম্বর ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ জুড়ে চুরির হিড়িক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চুরির হিড়িক পড়েছে। এবার এক কৃষকের ৫টি গরু নিয়ে গেছে চোর। বুধবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ পৌরসভার হরিকলস গ্রামের তালুকদার বাড়ির কৃষক হারুন মিয়ার গরুগুলো নিয়ে যায় চোর। গরুগুলোর বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, বুধবার রাতে বিদ্যুতের ঘনঘন লোড শেডিংয়ের কারণে কৃষক হারুন মিয়া নিজেই ঘরের বারান্দায় বসে গরুগুলো পাহারা দিচ্ছিলেন। তবে, চোরেরা সুযোগের অপেক্ষায় ছিল। রাতের কোনো এক সময়ে হারুন মিয়া ঘুমিয়ে পড়লে গরুর ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান তিনি। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ছিল ১টি ষাঁড়, ৪টি গাভী এবং ১টি বাছুর।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কৃষক হারুন মিয়া।
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।