সবুজ প্রান্ত
১৯ জানুয়ারী ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের রিজেন্ট পার্কে অসামাজিক কর্মকাণ্ড: ১৬ যুবক-যুবতী আটক, বিয়ে দিয়ে মীমাংসার চেষ্টা

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্কে স্থানীয়দের অভিযানে ১৬ জন যুবক-যুবতীকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় আটক করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে স্থানীয়রা খবর পেয়ে পার্কে গিয়ে কয়েকটি কক্ষে ভাড়া থাকা অন্তত ১৬ জন যুবক-যুবতীকে আটক করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই কক্ষে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

আটককৃতদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে এবং তারা সিলেটের বিভিন্ন এলাকা—বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, ও মৌলভীবাজারের বাসিন্দা। স্থানীয়রা জানান, রিজেন্ট পার্ক দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়ে উঠেছে। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং প্রেমিক-প্রেমিকারা গোপনে এসব কাজ চালিয়ে আসছিল। এ সুযোগে দিয়ে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। 

অভিযানের পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পার্কে ভাঙচুর চালায় এবং ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ১৬ জন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ছিলেন, যা স্থানীয়রা সনাক্ত করেন। পরে, এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন এবং তারা আসলে বিয়ের ব্যবস্থা করবেন। তবে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।