সবুজ প্রান্ত
১৭ জানুয়ারী ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বর্ণিল আয়োজনে পর্দা উঠল ‘তৈয়বুর রহমান হুমায়ুন ১ম পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট

বিশ্বনাথ প্রতিনিধি : বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পর্দা উঠেছে ‘তৈয়বুর রহমান হুমায়ুন ১ম পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট’র। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের দক্ষিণের মাঠে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ‘সাথী স্পোটিং ক্লাব’ আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী।

প্রধান অতিথির বক্তব্যে এম. আসকির আলী বলেন, খেলাধুলা সামাজিক বিনোদনের অন্যতম প্রধান একটি মাধ্যম। খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। খেলাধুলা সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে। ফলে সমাজ হয় সুন্দর ও শান্তিময়। তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খেলাধুলার পৃষ্টপোষকতায় এগিয়ে আসতে হবে। তবে খেলাধুলার পাশাপাশি ছাত্র সমাজকে লেখাপড়ার দিকেও মনোযোগী হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ শিক্ষার আলো ছাড়া কখনই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি আরোও বলেন, সিলেট-২ আসন তথা সিলেটের সার্বিক উন্নয়নে জনতার নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলী যে অবদান রেখে ছিলেন, তা আর কারও পক্ষে সম্ভব হয়নি। আগামী দিনেও গণমানুষের নেতা এম. ইলিয়াস আলীর গ্রহন করা প্রকল্পের অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুযোগ এলে বিশ্বনাথ তথা সিলেট অঞ্চলের খেলাধুলার ব্যাপক উন্নয়ন করা হবে। শুধু সবাই দোয়া করবেন দ্রæত যাতে নিখোঁজ এম. ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন।
উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ’ ৩-০ গোলের ব্যবধানে নবীগঞ্জ উপজেলার ‘লালাপুর ইউনাইটেড এফসি ইনাতগঞ্জ’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। এরপূর্বে নির্দিস্ট সময়ের খেলা ০-০ গোল ড্র হয়। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দৌলতপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ’র গোলকিপার আব্দুর রাজ্জাক।
সাথী স্পোটিং ক্লাবের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশ ট্রাস্টের ট্রাস্টি জামাল উদ্দিন, মুমিন খান মুন্না, আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কামালপুর এন্ড উত্তর কালীজুরী ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও সাবেক ফুটবলার নিজাম উদ্দিন। খেলায় ধারাভাষ্য পরিবেশন করেন জুয়েল আহমদ নূর, আব্দুল আহাদ ও আরকুম আলী। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।