বর্ণিল আয়োজনে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের দু’দিনব্যাপী রুবি জয়ন্তী উদযাপনের প্রথম দিনের অনুষ্ঠান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে রুবি জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধনের পর দিনব্যাপী চলে প্রথম দিনের অনুষ্ঠানমালা।
রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. মকব্বির আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল তাকিয়া মাইশা ও প্রাক্তন শিক্ষার্থী নুরুজ্জামান জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএম. সরওয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আর প্রতিষ্ঠিত হতে হলে থাকতে হবে উচ্চাভিলাষ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. মো. জিয়াউর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপত মো. মোখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন সফি।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, গীতা পাঠ করেন রুদ্র তালুকদার এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডা. মোস্তাক আহমদ রুহেল।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
১
সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার
২
বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু
৩
দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
৪
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
৫
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।