সবুজ প্রান্ত
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ সোসাইটি ইউকে এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ১৭ বছর মানুষের কোন উন্নয়ন হয়নি, হয়েছে শুধু আওয়ামী লীগের। বিএনপি যারা করেছেন তারা ছিলেন উন্নয়ন বঞ্চিত। তবুও বিএনপি প্রবাসী নেতৃবৃন্দের সহযোগীতায় বিভিন্ন রকমের সহযোগীতা নিয়ে মানুষের পাশে থেকেছে। আর উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনগণের সম্পদ লুটপাট করে অনিয়ম-দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তিনি আরোও বলেন, আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন ভোট প্রদান থেকে বঞ্চিত থাকা জনসাধারণ নিজেদের আমানতের মহামূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগীতা করবেন। বিএনপি সরকার গঠন করলে আমরা অনিয়ম-দূর্নীতিমুক্ত শান্তির বিশ্বনাথ বিনির্মানে কাজ করব।
সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ সোসাইটি ইউকে’র উদ্যোগে ও ‘শাহ ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় উপজেলার ১৬০টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রত্যেকটি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান ও পৌর যুবদলের সিনিয়র সদস্য ওয়াসিম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইয়াসিন আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, উপজেলা দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুুম আহমদ মারুফ, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, কাতার প্রবাসী জহির মিয়া, উপজেলা যুবদলের সদস্য সিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১০

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১১

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১২

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৩

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৪

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৫

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৬

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৭

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৮

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৯

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।