সবুজ প্রান্ত
২১ জানুয়ারী ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় কমিটির সভা

জকিগঞ্জ প্রতিনিধি  :: জকিগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আজ থেকে ভোটার হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোন নাগরিক যেন হালনাগাদ থেকে বাদ না যায় সেদিকে যথেষ্ট গুরুত্ব রাখতে হবে। ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে, যেন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয় লক্ষ্য রাখতে হবে। এবং উপস্থিত সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার পরামর্শ দেন। 
তারা আরো বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এজন্য ইউনিয়ন ভিত্তিক মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো এবং প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে। 
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্নব দত্ত, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেন, সাংবাদিক কেএম মামুন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবুল ফজল, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি এইচ এম কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দিজেন্দ্র ভট্টাচার্য মিঠুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জকিগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুই দশক আগের সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বাবর, আরিফ ও গৌছ

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১০

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

১১

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

১২

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

১৩

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

১৪

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

১৫

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

১৬

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

১৭

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৮

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১৯

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।