সবুজ প্রান্ত
২৩ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা দারুল কিরাতের ইফতার মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি :
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত শাখা কেন্দ্র জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় ইফতার মাহফিল রবিবার (২২ রামাদান) মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দারুল কিরাত শাখা কেন্দ্রের সভাপতি আব্দুল মুকিত। 
সহ-নাযিম মাওলানা সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অত্র শাখার প্রধানক্বারী ও জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, লন্ডন প্রবাসী আব্দুল লতিফ লছনু সহ দারুল কিরাতের শিক্ষক বৃন্দ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি মাওলানা মুশাহীদ আহমদ কামালী বলেন,  ‘হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর খিদমাত মহান আল্লাহর দরবারে মকবুলিয়ত লাভ করছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বহির্বিশ্বে ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশেই প্রায় পাঁচ হাজারের অধিক কেন্দ্রে খেদমত চলমান। যারা এখান থেকে শিক্ষা গ্রহন করেছেন, আপনারা এই শিক্ষা অন্যের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর একজন মুসলমান হিসাবে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানা আবশ্যক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।