সবুজ প্রান্ত
১৫ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক জৈন্তা বার্তার ইফতার মাহফিলে উপজেলা প্রতিনিধির কার্ড গ্রহন করলেন সাংবাদিক আব্দুল মুকিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দৈনিক জৈন্তা বার্তার ইফতার মাহফিলে জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে পত্রিকার পরিচয় পত্র (আইডি কার্ড) গ্রহন করলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মুকিত। শনিবার (১৪ রামাদান) সিলেটের দক্ষিণ সুরমা কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা প্রতিনিধিদের কার্ড প্রদান করা হয়। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ও নানা শ্রেণিপেশার বিশিষ্টজন অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন এবং জেলা-উপজেলা প্রতিনিধিদের হাতে পরিচয় পত্র তুলে দেন জৈন্তা বার্তার সহকারী সম্পাদক মাসুম ইফতেখার রসুল শিহাব।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তা বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মলয় দত্ত মিঠু, জৈন্তা বার্তার উপ-সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক আনন্দ সরকার, মফস্বল ইনচার্জ রাজীব আহমদ রাসেল, নিজস্ব প্রতিবেদক মুহাজিরুল ইসলাম রাহাত এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক আব্দুল মুকিত দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি সহ সিলেট থেকে প্রকাশিত সরকার অনুমোদিত সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার বার্তা সম্পাদক এবং জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির এমডির দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আইওন টিভির জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।