সবুজ প্রান্ত
১ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে লামাকাজীতে বিক্ষোভ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে লামাকাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ। ‘লামাকাজী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আক্রান্ত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া নিজেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সংগঠক আব্দুল আহাদ এবং সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য কাঁচা মিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিরগাঁও গ্রামের আব্দুস সোবহান এবং স্বাগত বক্তব্য দেন মির্জারগাঁও গ্রামের মুরব্বী আবুল খয়ের জালালাবাদী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক কাস্টমস কর্মকর্তা ও শিক্ষাবিদ মুহিবুর রহমান কিরণ, আইনজীবী কল্যাণ চৌধুরী, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, রামপাশা ইউনিয়নের মেম্বার আয়াজ আলী, লামাকাজী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার সোহাদা বেগম ও পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন মাষ্টার।

এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট হাবিবুর রহমান, ব্যবসায়ী মিছবাহ উদ্দিন, সাজিদুর রহমান সুহেল, সেবুল আফসারী, রহমত আলী মামুন, নূরুল আমিন ও হাবিবুর রহমান মনুসহ আরও অনেকে প্রতিবাদে সরব ছিলেন। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ এলাকার চেয়ারম্যানের ওপর এমন বর্বরোচিত হামলা কারো জন্যই মঙ্গলজনক নয়। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এলাকায় অশান্তি বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।