সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে বিচারক শরিফুল হক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় তার আইনজীবী জামিন আবেদন করেন, যার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোববার।
এর আগে ভোররাতে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ বিষয়ে ওসি জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়
১
দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।