সবুজ প্রান্ত
৩০ এপ্রিল ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু : জকিগঞ্জ জুড়ে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক ::
জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার পশ্চিমবন্দ (মোকাম বাড়ি) এলাকার উদীয়মান তরুণ ফাহিম আহমেদ (২২)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোক ও স্তব্ধতা নেমে এসেছে পুরো এলাকায়। বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট নগরীর কাজীটুলা লোহারপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাহিম আহমেদ উক্ত বাসার ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”
মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ফাহিম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, “সব মিলিয়ে আমি শেষ, কষ্ট সহ্য করতে পারছি নাই।” তার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে আলোড়ন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম বাবুরবাজার পশ্চিমবন্দ এলাকার কবির আহমেদের বড় ছেলে ও মাস্টার জামাল আহমেদের ভাতিজা। তিনি জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। প্রায় পাঁচ-ছয় মাস ধরে তিনি সিলেট শহরের কাজীটুলা লোহারপাড়া এলাকায় একটি মেসে অবস্থান করছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশনের পানি উন্নয়ন শাখায় চাকরি করতেন।
প্রতিক্রিয়ায় তার এক ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী বলেন, “ফাহিম কখনো কোনো সমস্যার কথা খোলাখুলি বলতো না। ওর ভেতরে হয়তো অনেক কষ্ট ছিল, আমরা বুঝতেই পারিনি।”
অপরদিকে স্থানীয় একজন মুরব্বি বলেন, “ছেলেটি ভদ্র, নম্র ও পরিশ্রমী ছিল। এমন করুণ পরিণতি মেনে নেওয়া কষ্টকর। সমাজে আজ আমাদের তরুণরা কিসের ভেতর দিয়ে যাচ্ছে, তা বোঝা দায়।”
তার মৃত্যুর খবরে নিজ গ্রামে নেমে আসে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষ তার বাসায় ভিড় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, তরুণ বয়সে এমন রহস্যজনক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই একটি দুঃখজনক বার্তা বহন করে।
ফাহিমের আকস্মিক প্রস্থান যেন প্রশ্ন রেখে গেল—এই প্রজন্মের অব্যক্ত যন্ত্রণাগুলোর দায়ভার আসলে কার?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।