সবুজ প্রান্ত
৩০ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

বিশ্বনাথ প্রতিনিধি  :

যুক্তরাজ্যের মাটিতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে আজ বাংলাদেশের বাইরে বিশ্বনাথের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। গত তিন দশকে বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে এই ট্রাস্ট অসামান্য অবদান রেখে চলেছে। যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বিশ্বনাথীদের মধ্যে এটি সবচেয়ে বড় সংগঠন হওয়ায় প্রতি বছর বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন।

বিগত বছরের তুলনায় এবার রেকর্ড সংখ্যক নতুন ট্রাস্টি অন্তর্ভুক্ত হওয়ায়, এবারের বার্ষিক এজিএম-এ প্রবাসী বিশ্বনাথীদের উপস্থিতি আরও ব্যাপক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাস্টের চেয়ারপারসন মাফিজ খান। বার্ষিক এজিএম উপলক্ষে গত ২৮ এপ্রিল ট্রাস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চেয়ারপারসন মাফিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার খানের পরিচালনায় শুরু হওয়া সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন: সহ-সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, মোহাম্মদ কবির মিয়া, সহকারী ট্রেজারার হাসিনুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, নির্বাহী সদস্য আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এম এ সালাম, শেখ মব্বশির আলী ও গিয়াস মিয়া।

এ বছর ট্রাস্টে নতুন ৩২ জন ট্রাস্টি অন্তর্ভুক্ত হওয়ায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আগামী ১১ মে, রবিবার অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত এজিএম-এ সকল ট্রাস্টির উপস্থিতি কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।