সবুজ প্রান্ত
২৮ এপ্রিল ২০২৫, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের হামলায় থানাবাজারের ব্যবসায়ী সমছু গুরুতর আহত : হাসপাতালে ভর্তি

জকিগঞ্জ প্রতিনিধি : কিগঞ্জের থানাবাজারের ব্যবসায়ী শামসুল হক সমছু (৫৫) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মুহাদ্দিস ছাহেবের বাড়ী পাড়ি দেয়ামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

আহত শামসুল হক সমছু জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের মৃত ছখাওয়ত আলীর ছেলে। হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

পরে গ্রামের আব্দুর রুফ মিয়া বাড়ি থেকে বাহিরে আসার সময় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান এবং উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শামসুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের চাচাতো ভাই, জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল বাতিন জানান, শামসুল হক সমছু একজন সহজ-সরল প্রকৃতির মানুষ। তার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। তবে কিছুদিন আগে মুমিনপুর গ্রামের মরহুম তেরা মিয়া মেম্বারের বাড়ির লোকজনের সঙ্গে মসজিদ সংক্রান্ত বিষয়ে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন এবং জামিনে ছিলেন। পূর্বশত্রুতার জেরে ওই বাড়ির লোকজন তার ওপর হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১০

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১১

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১২

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৩

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৪

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৫

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৬

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৭

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৮

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৯

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।