সবুজ প্রান্ত
২১ মে ২০২৫, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণিপুর ছাহেব বাড়িতে শাহজালাল (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ উপজেলার গণিপুর ছাহেব বাড়িতে অবস্থিত আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের উদ্যোগে ইসলাম প্রচারের মহান অগ্রদূত সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (রহ.) এবং উপমহাদেশের খ্যাতনামা আলেমে দীন হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য নাতি ও আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান।

বুধবার (২১ মে) আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় আলেম-উলামা, তরুণ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হাম্দ-নাত পরিবেশনের মাধ্যমে পরিবেশকে আত্মিক আবেশে ভরিয়ে তোলা হয়। এরপর শুরু হয় আলোচনা পর্ব। মাওলানা মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাফিজ নূরুর রহমান।

বক্তারা হযরত শাহজালাল (রহ.)-এর জীবন ও কর্ম, বিশেষ করে উপমহাদেশে তাঁর আগমন, ইসলাম প্রচারে তাঁর আত্মত্যাগ ও অবদানের ইতিহাস গভীরভাবে উপস্থাপন করেন।

পাশাপাশি হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা বিস্তারে অবদান, তাসাউফ চর্চা ও তরবিয়তি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন মাদরাসা ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের মাঝে দ্বীনী চেতনা জাগ্রত করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।