সবুজ প্রান্ত
২০ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে চাঞ্চল্য : মাথিউরার চেয়ারম্যান আমান উদ্দিন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, (বিয়ানীবাজার)

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব পালনে ‘গাফিলতি’, ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ—এই সময়কালে মাসিক সমন্বয় সভায় ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকা, প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলা এবং নীতিবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৯ ডিসেম্বর চেয়ারম্যান আমান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এছাড়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, চেয়ারম্যান আমান উদ্দিনের কার্যকলাপ জনস্বার্থ পরিপন্থী এবং পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় তাকে ৩৪(১) ধারা অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান আমান উদ্দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৩,৪৫৭ ভোটে জয়লাভ করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে।

এদিকে ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, “চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ায় পরিষদের সেবামূলক কার্যক্রম সচল রাখতে পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যানদের মধ্য থেকে একজনকে দায়িত্বে আনবেন। অন্যথায় প্রশাসনিকভাবে একজন প্রশাসক নিয়োগ করা হবে।”

স্থানীয় মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন এবং অপরাধে জড়ান, তাহলে তা পুরো ইউনিয়নের জন্যই দুর্ভাগ্যের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।