সবুজ প্রান্ত
২০ মে ২০২৫, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের লঞ্চঘাট গলিতে জলাবদ্ধতা : জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক  :

মঙ্গলবার (২০ মে) ভোর থেকে টানা মুষলধারে ভারী বর্ষণের ফলে জকিগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র লঞ্চঘাট কুশিয়ারা রোড জলাবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে লঞ্চঘাট সংলগ্ন গলির রাস্তা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের ব্যবসায়ীরা ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই এই গলিপথে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার যথাযথ সংস্কার না হওয়ায় এবং ময়লা-আবর্জনায় নালা-নর্দমা বন্ধ হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে গলিটি জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

বাজারে আগত এক ক্রেতা বলেন, “জুতা হাতে নিয়ে হাঁটতে হয়েছে। গলিতে হাঁটার মতো পরিবেশ নেই। দোকানে ঢুকতে গেলে কাঁদা-পানিতে পা ডুবে যাচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, “বছরের পর বছর ধরে আমরা এমন দুর্ভোগ পোহাচ্ছি। পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। রাস্তায় পানি জমে থাকলে ব্যবসা করাও কঠিন হয়ে পড়ে।”

জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত এই গলিতে প্রায় অর্ধশতাধিক দোকান রয়েছে। প্রতিদিন কয়েক শত লোকজন এখানে কেনাকাটা করতে আসেন। কিন্তু সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা মৌসুমে এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে জকিগঞ্জ পৌরসভার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পৌরসভার দায়িত্বশীলদের আরও দ্রুত ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়া উচিত। একইসঙ্গে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার রাখা, নালা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।